দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ মহড়ার অংশ হিসেবে ইরান আজ সোমবার দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে ইরান আন্তর্জাতিক বিশ্বকে জানান দিতে চাচ্ছে যে যদি আক্রমণে শিকার হয়, তবে ইরান এই অঞ্চলে অবস্থিত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাবে। ইরানি কর্তৃপক্ষ আজ সোমবার এ কথা জানায়।ডেপুটি নৌ কমান্ডার মাহমুদ মোসাবির বরাত দিয়ে ইরানের একটি সংবাদ সংস্থা জানায়, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের নাম কাদের। সমুদ্রতীর থেকে ছুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ইরানের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি হচ্ছে ‘কাদের’। ইরান জানায়, ‘নূর’ নামের আরও একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে তারা।