দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া আগামী ১০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে একটি দূরপাল্লার রকেট উেক্ষপণ করবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, একটি কৃত্রিম ভূ-উপগ্রহ পাঠানোই এ রকেট উেক্ষপণের উদ্দেশ্য।গত এপ্রিলে উত্তর কোরিয়ার একটি রকেট উেক্ষপণ পরীক্ষা ব্যর্থ হয়। নতুন করে রকেট উেক্ষপণের এই ঘোষণা দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।