দূষণ ছড়ায় বনভোজনের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের আমেজে দলবেঁধে অনেকেই ছুটছেন নগর ছেড়ে দূরের কোনো প্রান্তরে। আসা-যাওয়ার পথে বাসের ছাদে লাগানো মাইকে বাজাচ্ছেন ‘চলো না ঘুরে আসি অজানাতে...’। যারা বনভোজনে যাচ্ছেন তাঁরা না হয় মনের আনন্দে আছেন। তাই বলে রাস্তার পাশে দাঁড়িয়ে যিনি এই আনন্দ গীত শুনছেন, তাঁর তো ভালো না লাগতেও পারে। বনভোজনের গাড়ি যাওয়ার পথেই থাকতে পারে কোনো অসুস্থ ব্যক্তি। এই বিষয়গুলো মাথায় রেখে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় বনভোজনের যাত্রাপথে মাইক বাজানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা আছে। কিন্তু কে শোনে কার কথা। তবুও স্বস্তি এই যে নগরে বনভোজনের স্থান তেমন একটা নেই। বনভোজনের গাড়িতে তাও তো গান বাজানো হয়। তবে রাজনৈতিক দলের মিছিলের গাড়িতে তো মাইকে গলা ফাটিয়ে স্লোগান দেওয়া হয়। তাদের গলাফাটানো চিত্কার মাইকে বিবর্ধিত হয়ে যে গগনবিদারী রূপ ধারণ করে তাঁরা বোধ হয় সে খেয়াল রাখেন না।