দৃশ্য-বক্তব্য উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ঢাকা আর্ট সেন্টারের রিসোর্স সেন্টার চিত্রকলা, চলচ্চিত্র, আলোকচিত্র এবং স্থাপত্যকলা বিষয়ে দৃশ্য-বক্তব্য উপস্থাপনা ও মুক্ত আলোচনার আয়োজন করেছে। এটি শুরু হচ্ছে আজ শুক্রবার। আজ চিত্রসমালোচক মঈনুদ্দীন খালেদ চিত্রকলায় ৪০ বছরের পথপরিক্রমার বিষয় উপস্থাপনা করবেন। আগামীকাল চলচ্চিত্র বিষয়ে উপস্থাপনা করবেন জাকির হোসেন। ১১ ডিসেম্বর আলোকচিত্র বিষয়ে বলবেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ। আয়োজনের শেষ দিন ১২ ডিসেম্বর স্থাপত্যের ৪০ বছরের পথপরিক্রমা বিষয়ে উপস্থাপনা করবেন স্থপতি আদনান মোরশেদ। প্রতিদিন উপস্থাপনা শেষে আছে মুক্ত আলোচনা। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকেল চারটায়। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।