দেখতে হলে ফিটফাট, চলে আসুন সদরঘাট: নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘একটি কথা চালু আছে, “ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট”। এখন আমি তাদের উদ্দেশে বলতে চাই, “দেখতে হলে ফিটফাট, চলে আসুন সদরঘাট”।’আজ শুক্রবার সদরঘাট টার্মিনালে বুড়িগঙ্গা নদীতে পেট্রোল বোটের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শাজাহান খান বলেন, দেড় বছর আগে সদরঘাট ছিল নোংরা। সেখানে হকার ও কুলিদের দৌরাত্ম্য ছিল। কিন্তু এখন সদরঘাট পরিচ্ছন্ন। হকার উচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি মানবিক, কিন্তু নদী না বাঁচলে হকাররাও বাঁচবেন না।নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের স্লোগান ছিল “তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা”। সেই নদীগুলোকে আমাদের রক্ষা করতে হবে।’বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লি¬উটিএ) ও বুড়িগঙ্গা রিভার কিপার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।নৌপরিবহনমন্ত্রী পেট্রোল বোটে উঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বোট চলাচল উদ্বোধন করেন।সাবেক উপদেষ্টা ও বাপার সহসভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সচিব মনোয়ারুল ইসলাম এনডিসি, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, বিআইডব্লি¬উটিএর সচিব মাহবুবুল আলম প্রমুখ।