দেখা হলো, কথা হলো না আইভী-শামীমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সময় মুখোমুখি হন শামীম ওসমান ও সেলিনা হায়াত্ আইভী। তবে কেউ কারও সঙ্গে কথা বলেননি। আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে শহরের বিবি মরিয়মকেন্দ্রে মুখোমুখি হন আইভী ও শামীম। আইভী গাড়িতে আর শামীম দাঁড়িয়ে ছিলেন। তবে এ সময় তারা পরস্পর কথা বলেননি। এ কেন্দ্রে আইভীর প্রবেশের কথা থাকলেও তিনি করেননি। এরপর আইভী আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে চলে যান।