দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে কাউতলী এলাকায় একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।খবরের সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার অমৃত লাল মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুর একটা ৫০ মিনিটে আখাউড়া রেল স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ট্রেনটিকে উদ্ধার করে। পরে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেনের (আপ-৮০১) ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।