দেড় বছরে রাজনৈতিক বিবেচনায় ৬ হাজার ৩৯২টি মামলা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত দেড় বছরে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ছয় হাজার ৩৯২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দণ্ডবিধি এবং অন্যান্য আইনে করা এসব মামলা এখন প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত বিশেষ কমিটি যাচাই-বাছাই করে এসব মামলা সুপারিশ করতে বলেছে। প্রত্যাহার করা মামলাগুলোর মধ্যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলাও রয়েছে। এসব মামলা প্রত্যাহারে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি।আজ সোমবার বিকেলে জাতীয় সংসদে সাংসদ হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধান বিরোধী দল তাদের টানা সংসদ বর্জন অব্যাহত রেখেছে।মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যেহেতু এসব মামলা হয়েছিল, সে জন্য ওই সময় তাদের বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ ছিল না। ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল।