দেড় হাজার চিকিৎসকের পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত দেড় হাজার চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁদের মধ্যে আছেন কনিষ্ঠ ও জ্যেষ্ঠ পরামর্শক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরা। আজ রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পদোন্নতি পাওয়া চিকিৎসকদের তালিকা কিছুক্ষণের মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাবে বলেও সূত্রটি জানিয়েছে।