দেব আনন্দকে ইকুইটির সম্মান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত দেব আনন্দকে সম্মান জানিয়েছে ব্রিটিশ অভিনেতাদের সংগঠন ইকুইটি। বছরের শেষ দিন দেব আনন্দের ছেলে সুনীল আনন্দকে লেখা এক বার্তায় ইকুইটি জানিয়েছে, চলচ্চিত্র অঙ্গনে দেব আনন্দের বিশেষ অবদানের জন্য ব্রিটিশ অভিনেতাদের সংগঠন ইকুইটি তাঁকে গভীরভাবে স্মরণ করছে। তিনি ছিলেন বিশ্বখ্যাত একজন চলচ্চিত্রকার। দেব আনন্দ গত ৩ ডিসেম্বর লন্ডনে মারা যান।