দেব জাদুঘর মুম্বাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রয়াত নায়ক দেব আনন্দ স্মরণে এবার মুম্বাইতে জাদুঘর গড়ার উদ্যোগ নিয়েছেন তাঁর ছেলে সুনীল আনন্দ। মুম্বাইর পালি হিলসের আনন্দ স্টুডিওতে হবে এই জাদুঘর। এখানে থাকবে দেব আনন্দের লেখা বই, পাণ্ডুলিপিসহ ব্যবহার করা পোশাক, পরিচালিত এবং অভিনীত বিভিন্ন ছবির ইতিহাস, স্ক্রিপ্টসহ আলোকচিত্র। আরও থাকছে দেব আনন্দের প্রিয় সেই টুপি, মাফলার আর স্কার্ফ। দেব আনন্দ ৩ ডিসেম্বর লন্ডনে প্রয়াত হন।