দেবাশীষের নতুন কুইজ শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবাশীষ বিশ্বাসের সেই জনপ্রিয় স্ট্রিট শো ‘পথের প্যাঁচালি’র কথা নিশ্চয়ই সবার মনে আছে। ২০০১ সালে একুশে টেলিভিশনে প্রচারিত সেই স্ট্রিট শোটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। পথের প্যাঁচালির পর দীর্ঘ বিরতি। উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আরও একটি কুইজভিত্তিক স্ট্রিট শো নিয়ে হাজির হতে যাচ্ছেন মাছরাঙা টেলিভিশনে। ‘কইনচেন দেহি’ নামের ভিন্নধর্মীর এই স্ট্রিট শোটি তৈরি হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা নিয়ে ৩২ পর্বে। এতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নোয়াখালী ও সিলেট জেলার অধিবাসীদের নিয়ে একটি পর্ব।এ অনুষ্ঠানের ব্যাপারে দেবাশীষ বলেন, ‘১০ বছর আগে পথের প্যাঁচালি করেছিলাম। ওটা ছিল স্ট্রিট গেম শো। এটি পুরোপুরি কুইজভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির মাধ্যমে পুরো অঞ্চল সম্পর্কে অনেক ভালো ধারণা পাওয়া যাবে। অনুষ্ঠানটি করতে যেয়ে আমি নিজেও নোয়াখালী ও সিলেট অঞ্চলের অনেক অজানা ঘটনা জানতে পেরেছি। এটি ভ্রমণপ্রেমী মানুষের জন্য এ অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হবে।’ঈদুল আজহায় মাছারাঙা টিভিতে অনুষ্ঠানটির প্রচারকাজ শুরু হচ্ছে। কইনছেন দেহি অনুষ্ঠানের প্রযোজক সজল আমিন।