দেবীগঞ্জে ক্রিকেট প্রশিক্ষণ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল হাইস্কুল মাঠে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ চলছে। ২৩ জানুয়ারি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হবে। প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন ছাত্র অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ পরিচালনা করছেন ফুয়াদ কবির এবং রাকিব হাসান। একই কর্মসূচির আওতায় বোদা মহিলা কলেজে হ্যান্ডবল এবং বলরামপুর কলেজে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা ক্রীড়া অফিসার আবু মহী উদ্দীন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন।