দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার সকালে রডবাহী ট্রাকের সঙ্গে ধাক্কায় আবদুল খালেক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাতটার দিকে ভ্যান চালিয়ে চান্দিনা বাসস্টেশনে ঢোকার সময় রডবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে খালেকের। এ সময় রডভর্তি ওই ট্রাকের একটি রড তাঁর বুক ভেদ করে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুক প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আবদুল খালেকের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল মজিদ।