দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনা আইন নামে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের আওতায় এ ধরনের সম্পত্তির ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় বোর্ড থাকবে। এর মাধ্যমে এই সম্পত্তির ব্যবস্থাপনা হস্তান্তরের মতো কাজগুলো হবে।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। সভায় বাংলাদেশ ও মিয়ানমার আন্তর্জাতিক সীমানার নাফ নদী অংশে সীমানা ঠিক রাখতে সাপ্লিমেন্টারি প্রটোকল স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ১৯৬৬ সালে স্থাপিত সীমানা পিলারগুলোর মধ্যে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ঠিক করা হবে।সভায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহায়তা খাতে যে একটি চুক্তি ছিল, ওই চুক্তির মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি ওই চুক্তির মেয়াদ শেষ হবে। পরে এটি নবায়ন করা হবে।সভায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট দলের এক দিনের ম্যাচে সিরিজ জয়ে অভিনন্দন জানানো হয়। শিক্ষাবিদ খান সরওয়ার মুরশিদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।