দেরি হলে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত চালিয়ে কাজ করো, নয়তো পকেট থেকে জরিমানা দাও—ভারতের সরকারি কর্মকর্তাদের জন্য এমনই নিয়ম চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লি কর্তৃপক্ষ বলেছে, ড্রাইভিং লাইসেন্স, জন্মসনদ বা এজাতীয় কোনো কাগজপত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরিমানা গুনতে হবে। মানুষকে আবেদনের সর্বশেষ অবস্থা জানাতে খোলা হয়েছে ওয়েবসাইট। আবেদনের পর নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে দায়ী কর্মকর্তার নামে স্বয়ংক্রিয়ভাবেই জরিমানা হয়ে যাবে। প্রতি বিলম্বের জরিমানা ১০ রুপি।  এএফপি