প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।দেলাওয়ার হোসাইন সাঈদীকে এ মামলায় এর আগে তিন দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।