দেলোয়ারসহ চারজনের দুর্নীতি মামলার প্রতিবেদন ৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক চিফ হুইপ ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং গত সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে করা দুদকের পৃথক চারটি মামলায় ৪ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন দাখিল করতে না পারায় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কামরুন নাহার রুমী এ আদেশ দেন।আশরাফুল ইসলাম বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। বিদেশে চিকিৎসার কথা বলে অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন করে আত্মসাত্, সরকারি বাসভবনের আসবাবপত্র আত্মসাৎ এবং গ্যাস-বিদ্যুৎ বিল বাবদ অতিরিক্ত অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে গত বছরের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় দুদক এসব মামলা দায়ের করে।