দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমিত সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী আজ রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে নবনির্মিত ১২ তলাবিশিষ্ট তড়িত্ ও কম্পিউটার কৌশল ভবন উদ্বোধন করে এ কথা বলেন।ভবনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে তিনি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তিনি এর উদ্বোধন করলেন। এ জন্য তিনি পূর্ববর্তী চার দলীয় জোট সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পূর্ববর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তারা কাজ শেষ করেনি বলেই আজ এটি উদ্বোধন করতে পারছি। তারা মূলত নিষ্কর্মা ছিল বলেই কাজ শেষ করতে পারেনি। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগ করে দেওয়ার জন্য।’ প্রধানমন্ত্রী বুয়েটের ছাত্রীদের আবাসন-সমস্যা নিরসনে হল নির্মাণের কথা জানান। এ ছাড়া বুয়েট এবার ১২৫ কোটি টাকার যে প্রকল্প জমা দিয়েছে, তা যেন একনেকে পাস হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।প্রযুক্তিভিত্তিক উন্নয়ন বাংলাদেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে তথ্যপ্রযুক্তি খাতে আরও দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, বর্তমান যুগে জ্ঞানই হবে মূল সম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই।প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকার করে দেবে—এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। মানুষ যখন বিত্তবান হয়, তখন নাম প্রকাশের আকাঙ্ক্ষা হয়। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে দেওয়া অনুদানের কর মওকুফের কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অভূতপূর্ব উন্নয়ন নতুন যুগের সূচনা করেছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে তরুণ মেধাবীদের মেধা বিকাশে কাজ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বুয়েটকে এ ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।