দেশ কঠিন সময় পার করছে: মাহবুবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, ‘দেশ বর্তমানে কঠিন সময় পার করছে। গোটা দেশে আগুন জ্বলছে। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এক দিনে শতাধিক মানুষ হত্যা করা হয়েছে। গতকালও পাঁচজনকে হত্যা করা হয়েছে। একটা স্বাধীন সার্বভৌম দেশে এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চলতে পারে না। যুদ্ধ ছাড়া এমন হত্যাকাণ্ড ঘটতে পারে না।’আজ শনিবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় মাহবুবুর রহমান এসব কথা বলেন।মাহবুবুর রহমান আরও বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র বিপন্ন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। এই সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মান্নান জমাদারের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন।এতে আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহম্মেদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হানিফ, বাবুল আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফারুক আহমেদ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য খন্দকার গোলাম আজম, শাহজাহান মিয়া, রেজাউল করিম দীপু, কাওছার আহমেদ মজুমদার প্রমুখ।