দেশ কারও জন্য বসে থাকবে না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সংসদে কিংবা নির্বাচনে কে এল, কে এল না, তা দেখা সরকারের দায়িত্ব নয়। যারা নির্বাচন করতে চায়, তারা নির্বাচনে আসবে। কারণ, কারও জন্য দেশ বসে থাকবে না। দেশ তার নিজের গতিতেই চলবে।আজ শুক্রবার বেলা তিনটায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নে সমবেত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, ‘রাজনীতিবিদেরা নিজেদের বিশ্বাস করতে পারেননি বলেই তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়। হাইকোর্ট রায় দিয়েছেন, এখন মহাজোট সরকার “তত্ত্বাবধায়ক সরকার”-পদ্ধতি বাতিল করলে আমাদের আপত্তি থাকবে না, আমরা বরং খুশি হব।’এরশাদ বলেন, রংপুর বিভাগের উন্নয়নে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে। এবার রংপুরের অনেক উন্নয়ন হবে।এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, রংপুর পৌর মেয়র আবদুর রউফ মানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।