দেশ গড়তে ১৪ দল একজোট হয়ে কাজ করবে: শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ১৪ দল গণতন্ত্রের জন্য জোটবদ্ধ হয়ে লড়াই করেছে। এখন দেশ গড়ার জন্য একজোট হয়ে কাজ করবে।আজ মঙ্গলবার গণভবনে ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জনগণ মহাজোট সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে, তা যেন অটুট থাকে সে জন্য কাজ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। শরিকদের কাছে প্রধানমন্ত্রী এ পর্যন্ত মহাজোট সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।বৈঠকে সূচনা বক্তব্য দেন সৈয়দ আশরাফুল ইসলাম। মহাজোটের শরিক দলের শীর্ষস্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মহাজোটের নেতারা শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেন।