দেশ চলছে ভুয়া দলের অধীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া দলের অধীনে দেশ চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘একজন ভুয়া ড্রাইভার দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। ওই ড্রাইভারকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুয়া ড্রাইভারের মতোই দেশ চলছে ভুয়া দলের অধীনে।’আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে তরিকুল ইসলাম এসব কথা বলেন। তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ফখরুল ইসলামের মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে মন্তব্য করে তরিকুল ইসলাম বলেন, ‘গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। বিএনপির ২৫ হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা করা হয়েছে।’ তিনি বলেন, বিশ্বজিেক হত্যা করে সরকার গণতন্ত্রে শেষ পেরেক ঠুকেছে। নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষা করতে তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।মির্জা ফখরুলের মুক্তির দাবি জানিয়ে তরিকুল বলেন, ‘মির্জা ফখরুলকে মুক্তি দেওয়া না হলে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে তাঁকে মুক্ত করে আনা হবে।’ পরে মির্জা ফখরুলের মুক্তির দাবিতে রংপুর বিভাগ বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, ‘দেশ বাঁচাতে হলে অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তা না হলে মানুষের দ্রোহে এ সরকারের পতন অবশ্যম্ভাবী।’