দেশ ছেলের হাতের মোয়া নয় যে, বিক্রি করা যায়: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশ বিক্রি ছেলের হাতের মোয়া, শাড়ি বা গয়না না যে, বিক্রি করা যায়। দেশ বিক্রির বিষয়টি বিএনপি-জামায়াতের পুরোনো ‘ম্যানিয়া’ বলে তিনি দাবি করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশ বিক্রির ধুয়া তোলা তাদের পুরোনো অভ্যাস বলেও তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গতকাল রোববার বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করেন। ওই সম্মেলনে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৈয়দ আশরাফ আজ সোমবার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।সৈয়দ আশরাফ বিরোধীদলীয় নেত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, গঙ্গার পানিচুক্তি দেশের জন্য ক্ষতিকর হলে ক্ষমতায় থাকতে তা বাতিল করলেন না কেন? তিনি এসব বিষয় নিয়ে সংসদে এসে কথা বলার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।