দেশ টিভি
কল্পলোকের গল্পকথাদেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন সকাল সাড়ে নয়টায় প্রচারিত হবে শিশুতোষ গল্প বলার অনুষ্ঠান কল্পলোকের গল্পকথা। অনুষ্ঠানে বিখ্যাত লেখকদের জনপ্রিয় শিশুতোষ গল্পগুলো শিশুদের উপযোগী করে উপস্থাপন করা হবে। প্রাচীন গল্প বলার সুরটিকে অক্ষুণ্ন রেখে আধুনিক উপস্থাপনের এই অনুষ্ঠানে গল্প বলবেন তামান্না তিথি। নির্দেশনা দিয়েছেন মীর বরকত। প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী। এখানে প্রবেশ নিষেধদেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন রাত নয়টায় প্রচারিত হবে নাটক এখানে প্রবেশ নিষেধ। লিখেছেন রুবায়েত হাসান। যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির ও অর্ক মোস্তফা। অভিনয় করেছেন নিশো, শশী, শতাব্দী ওয়াদুদ, বন্যা মির্জা, গোলাম মাওলা, আতাউর রহমান, উত্তম গুহ, জার্নাল, মোহম্মদ আমিন, স্নেহা, সোহেল, ইমন প্রমুখ। সুজাপুর গ্রামে মাঝেমধ্যে ভূমিকম্প হয়। ব্যাপারটি পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে কয়েকজন ছাত্র এই গ্রামে আসেন। তাঁদের মধ্যে একজন গ্রামের জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে হারিয়ে যান। একে একে অন্যরা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের মানুষের মতে, এটা ভূতের কাজ। কোনো কুসংস্কার কিংবা বাধা থামাতে পারে না এই ছাত্রদের। রহস্য উন্মোচনে কোমর বেঁধে নামেন তাঁরা। নেটওয়ার্কদেশ টিভিতে মঙ্গলবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক নেটওয়ার্ক। রচনা ও পরিচালনা করেছেন তানিম পারভেজ। অভিনয় করেছেন মামুনুর রশীদ, পার্থ বড়ুয়া, মনিরা মিঠু প্রমুখ। আচার চুরি করে ছোট আলীর অপরাধ জীবনের শুরু। এরপর ঘটনাক্রমে একটি রিভলবার পেয়ে খুন করে ফেলে। আশ্রয় হয় এলাকার বড় ভাইয়ের কাছে। প্রভাবশালী গ্যাংস্টারের সান্নিধ্যে এসে সে-ও হয়ে ওঠে গ্যাংস্টার। আমন্ত্রণদেশ টিভিতে মঙ্গলবার রাত পৌনে ১০টায় প্রচারিত হবে নাটক আমন্ত্রণ। রচনা ও পরিচালনা করেছেন সুমন গুহ। অভিনয় করেছেন ওমর আয়াজ, বিজরী বরকতউল্লাহ, অশোক ব্যাপারী প্রমুখ। বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা দুজন। শেষ দিনটা একসঙ্গে কাটাবেন, তাই তাঁদের রাঙামাটি যাওয়া। তাঁরা জানেন, এটা তাঁদের সম্পর্কে নতুন কোনো মাত্রা যোগ করবে না। তাই দুজনের দূরত্বটাও স্বাভাবিক থাকে। তাঁরা যে কটেজে গিয়ে হাজির হন, সেখান থেকেই শুরু হয় নতুন গল্প। আমার বউ রাঁধতে জানেদেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক আমার বউ রাঁধতে জানে। লিখেছেন মনোয়ার কবির। পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। অভিনয় করেছেন ইরেশ যাকের, তাহসিন, শিরিন আলম, অপূর্ব মজুমদার প্রমুখ। রানু রাঁধতে জানে না। ছোটবেলায় রান্না করার প্রতি তাঁর অনীহা জন্মে, পরে সে অনীহা পরিণত হয় আতঙ্কে। রানুর মা মেয়েকে নানাভাবে রান্নার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেন। রানুর মায়ের রান্নার হাত ভালো, তার পরও একটু এদিক-ওদিক হলেই কথা শুনতে হয়েছে। তাই মেয়েকে নিয়ে তাঁর ভাবনাটা একটু বেশি। মায়ের চাপাচাপিতে বিয়ের আগে যে কয়বার রানু রান্না করার উদ্যোগ নিয়েছেন, কোনোবারই পরিণতি ভালো হয়নি। রান্না করতে গেলেই রানুর চোখের সামনে ছোটবেলার একটা দৃশ্য ভেসে ওঠে। তারপর...।সাপ ও লুডুদেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে ১০টায় প্রচারিত হবে নাটক সাপ ও লুডু। লিখেছেন রাশেদ মামুন। পরিচালনা করেছেন রাশেদ বিপ্লব। অভিনয় করেছেন সোহানা সাবা, রাশেদ মামুন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নোমান রবিন প্রমুখ। মানিক এলাকার উঠতি সন্ত্রাসী। বাসস্ট্যান্ডে হীরার সঙ্গে তার পরিচয় হয়। হীরাকে নিয়ে আসে তার বস্তিতে। মানিকের ঘরে নানা অসামাজিক কাজ হয়। এর মধ্য দিয়ে দুজন যখন পরস্পরকে বোঝার চেষ্টা করছে, তখন মানিক হীরার জন্য চাকরির ব্যবস্থা করে। কিন্তু হীরা বুঝতে পারে, মানিক তাকে দালালদের কাছে বিক্রি করে দিয়েছে। মানিক থমকে যায়! এবার সে হীরার হাত ধরে পেছনে ছুটতে থাকে। রাতের শেষ বাসটা যে করেই হোক ধরতেই হবে। দূরে দাঁড়িয়ে আছে গডফাদারের ক্যাডাররা, যাদের হাতে হীরাকে তুলে দেওয়ার কথা ছিল। কী হবে এখন?৫ম বিবাহবার্ষিকীদেশ টিভিতে বুধবার রাত পৌনে ১০টায় প্রচারিত হবে নাটক ৫ম বিবাহবার্ষিকী। লিখেছেন রিংকন শিকদার। পরিচালনা করেছেন রবিউল আলম। অভিনয় করেছেন জয়া আহসান, শাহরিয়ার শুভ প্রমুখ।বায়েজিদ আবদুল্লাহর ভাড়া করা গুন্ডারা তানভীরকে খুঁজছে। বাসা থেকে তানভীর ও রীমাকে অপহরণ করে তারা। নিয়ে যায় শহরের বাইরে দুর্গম এলাকায় কোনো এক পরিত্যক্ত বাড়িতে। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন বায়েজিদ। তানভীরকে পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখেন তিনি।...পরপর দুবার কলবেলের শব্দে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসেন বায়েজিদ। দরজার বাইরে ফুল হাতে দাঁড়িয়ে আছেন রীমা। বাসায় ঢুকে রীমা এগিয়ে যান হুইল চেয়ারের কাছে। হুইল চেয়ারে বসা বায়েজিদকে নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান রীমা। শারীরিকভাবে পঙ্গু বায়েজিদ এমনিভাবে নিজের স্ত্রীকে নিয়ে নানা দুঃস্বপ্ন দেখেন।যৎসামান্য সন্দেশদেশ টিভিতে বুধবার সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে রম্যগল্প নিয়ে অনুষ্ঠান যৎসামান্য সন্দেশ। ঘটনাচক্রে লাইব্রেরিতে আটকে যান সুমন পাটোয়ারি। সময় কাটাতে বাধ্য হয়ে বই পড়তে বসেন এবং বইয়ের সঙ্গে তাঁর চমৎকার সম্পর্ক তৈরি হয়। রম্যগল্প পড়তে গেলে রম্যগল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে তাঁর কাছে। অনুষ্ঠানে নাসিরউদ্দিন হোজ্জা (জয়ন্ত চট্টোপাধ্যায়), ঢাকার ভানু (আরিফ হোসেন) এবং গোপাল ভাঁড়কে (তুষার খান) দেখা যাবে বিভিন্ন গল্পে অভিনয় করতে। এটি পরিচালনা করেছেন আমজাদ সুজন। একটি অপ্রকাশিত কবিতাদেশ টিভিতে বুধবার রাত পৌনে আটটায় দেখানো হবে নাটক একটি অপ্রকাশিত কবিতা। রচনা ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। অভিনয় করেছেন সুমন আনোয়ার, সাজ্জাদ রেজা, মৌটুসি, হুমায়রা হিমু প্রমুখ। পাঁচটি গল্পের একটি নাটক। পাঁচটি চরিত্র—জেনি, হাসান, আনোয়ার, রিনি ও আবরার। তাঁদের পাঁচজনের গল্প নিয়ে এ নাটক।