দেশ টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিও চকলেটদেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা সোয়া ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেডিও চকলেট। আনিসুল হকের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্ণা, মিশু সাব্বির, বাবর, মম মোর্শেদ, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। মাহিন-মামুন দুই ভাই রেডিও চকলেট-এর দুই কর্ণধার। সঙ্গে আছে নতুন প্রজন্মের একঝাঁক তরুণ; যারা এই এফএম রেডিও স্টেশনের মূল চালিকাশক্তি। তাদের লক্ষ্য ভুল-শুধরে দেওয়া, বদলে দেওয়া এবং নতুন চেতনা প্রতিষ্ঠা। তারা প্রতিদিন নব-উদ্যমে শুরু করে নতুন নতুন, মজার, ব্যাঙ্গাত্মক অথবা হূদয়স্পর্শী সব নতুন ভাবনার অনুষ্ঠান। চোর এলো মোর ঘরেদেশ টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক চোর এলো মোর ঘরে। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশিতা প্রমুখ।প্রায় ছয় বছর ধরে মিজান একটি বাসায় ভাড়া থাকলেও এর মধ্যে কোনো দিন কিছু চুরি হয়নি। কিন্তু হঠাৎ করেই একদিন রাতে মিজানের মুঠোফোনটি চুরি হয়। মিজান আরেকটা মুঠোফোন কিনে আনেন। পরদিন রাতে সেটিও চুরি হয়। মিজান এবার চোর ধরার জন্য উঠে পরে লাগেন। ধীরে ধীরে তাঁর আচরণে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ করেন স্ত্রী। এক রাতে বাসায় আবার চোর আসে।‘আমি তৃণা ও ম্যাজিক’ নাটকের দৃশ্যে সজল ও তিশা। দেশ টিভিতে ঈদের দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন মীর শরিফুল করিম, পরিচালনায় তানিম রহমানসম্পূর্ণ রঙিনদেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন রাত পৌনে নয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক সম্পূর্ণ রঙিন। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন আশরাফী মিঠু। অভিনয় করেছেন সজল, মীম, হোমায়রা হিমু, ইনামুল হক প্রমুখ। সজলেরা যমজ দুই ভাই। এক ভাই একটু শান্ত স্বভাবের, অন্য ভাই দুষ্টপ্রকৃতির। বেশির ভাগ সময় দেখা যায়, দুষ্টপ্রকৃতির সজল ভালো সজল হয়ে নিজেকে পরিচয় দেয়। এ নিয়ে শুরু হয় হাস্য-রসাত্মক কাহিনি। মেক-আপদেশ টিভিতে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক মেক-আপ। সত্যজিৎ রায়ের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন শিবু কুমার শীল ও হাবিব, পরিচালনা করেছেন হাবিব। অভিনয় করেছেন গাজী রাকায়েত, রিপন, অপর্ণা প্রমুখ। মেকআপের একটা বই দেখে কিনে নিয়ে আসেন আফজাল সাহেব। সেটা পড়ে আফজাল সাহেব মেকআপ বিষয়টাতে মজা পেয়ে যান। তিনি মেকআপটা ভালোই শিখেছেন। পরিচিত মানুষের চেহারা নিয়ে নিরীক্ষা শুরু করেন। তা নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে।শুভবিবাহদেশ টিভিতে ঈদের দিন রাত ১০টা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক শুভবিবাহ। লিখেছেন আলী ইমরান, পরিচালনা করেছেন জাহিদ হাসান। একটি মফস্বল শহরে প্রেমের বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের হাস্যময় উৎসাহ-উদ্দীপনা, ঈর্ষা, ক্ষোভ ও ভালোবাসা নিয়ে গল্প। মিঁয়াও ফুস্স...দেশ টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক মিঁয়াও ফুস্স...। মাজহার পিন্টুর গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আবদুল্লাহ রানা। অভিনয় করেছেন রওনক হাসান, স্বাগতা, মোহাম্মদ আমিন, আবদুল্লাহ রানা প্রমুখ। পুরোনো ঢাকার আবাসিক একটি এলাকায় হঠাৎ বিড়ালের উপদ্রব শুরু হয়। বিড়ালের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী দিন-রাত পালাক্রমে দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে টহল দিয়ে বেড়ায় পুরো এলাকা। কিন্তু কিছুতেই যেন উৎপাত কমে না। এমন সময় ত্রাণকর্তার ভূমিকায় হাজির হয় সোলেমান বেপারি। নিজের কিছু লোক নিয়ে অলিতে-গলিতে ঘুরে তিনি সংগ্রহ করেন বিড়াল, বিনিময়ে দেন টাকা। টাকার জন্য শহরের বিড়ালগুলো এলাকাবাসী ধরে আনে সোলেমানের কাছে। এর মধ্যে লুকিয়ে থাকে সূক্ষ্ম প্রতারণা। রূপজানদেশ টিভিতে ঈদের পরদিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক রূপজান। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সিমলা, আগুন প্রমুখ। রূপজান নেচে-গেয়ে সবাইকে বিনোদন দেয়। এক অনুষ্ঠানে ঘটে বিপত্তি। কিছু খাওয়ার পর ভারসাম্য হারিয়ে ফেলে রূপজান। এরপর রূপজান প্রবেশ করে একটা কালো গর্তের মধ্যে। সেখানে কিছু চরিত্রের মুখোমুখি হয় সে। তাদের সবার মন বিষণ্ন। রূপজানের গান শুনে তারা কান্নায় ভেঙে পড়ে। এরপর তারা চলে যায় একটা চরে। সেখানে নিজেদের মনে হবে পাখি। তাদের মনে তখন অনেক ফুর্তি। রূপজান কি আর কখনোই বাস্তবে ফিরবে না? পলেস্তেরাদেশ টিভিতে ঈদের তৃতীয় দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক পলেস্তেরা। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। অভিনয় করেছেন মিতা চৌধুরী, সোহানা সাবা, অপূর্ব, সুমনা সোমা প্রমুখ। কাকলির বিয়ে ঠিক হয়েছে। বিয়ে হবে পরদিন। রাতে বরপক্ষের সবাই কাকলিদের বাসায় থেকে যায়। রাতে বর জুনায়েদের ঘরে ঢোকে কাকলি। জানান তিনি আরেকজনকে ভালোবাসেন। সকালে আর কাকলিকে খুঁজে পাওয়া যায় না। বিয়ে বন্ধ হয়ে যায়। জুনায়েদ চলে যাওয়ার জন্য স্টেশনে যায়। ট্রেনে একটি মেয়ে তাঁর পাশে এসে বসেন।