দেশ টিভি
পাতালপুরির গল্পদেশ টিভিতে ঈদের দিন রাত আটটা ২০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক পাতালপুরির গল্প-এর প্রথম পর্ব। ধারাবাহিকটি লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন আবদুল্লাহ রানা। এতে অভিনয় করেছেন অর্ষা, শাহরিয়ার শুভ, শাহনাজ খুশি, চঞ্চল চৌধুরী, আহমেদ রুবেল প্রমুখ।কুড়োল বিলের ধান উত্তোলনকে কেন্দ্র করে যুগ যুগ ধরে দুই গ্রামের মারামারি-কাটাকাটি চলে। প্রতিবছরই প্রতিপক্ষের হাতে অথবা নিজ পক্ষের নির্দেশনায় মারা যায় লোকজন। ধান ওঠে গোলায়, তবে যারা প্রাণ দেয়, তাদের পাত কিন্তু শূন্যই থাকে। ধান ওঠে জোতদারের গোলায়। এই মৃতপ্রায় মানুষগুলোও একদিন প্রতিবাদী হয়ে ওঠে, ঘুরিয়ে দিতে চায় ভাগ্যচক্র, বেরিয়ে আসতে চায় পাতালপুরির গহিন অন্ধকার থেকে।রেডিও চকলেট দেশ টিভিতে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত রাত সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক রেডিও চকলেট ঈদ স্পেশাল। রচনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্ণা প্রমুখ।রেডিও চকলেট ঈদ স্পেশাল পর্বে দেখা যাবে, হাটে গিয়ে গরু কিনবেন নাকি উট? এই নিয়ে দ্বিধায় পড়েছেন মোশাররফ করিম। গরুর হাটে তাঁর সঙ্গী রেডিও চকলেটের সুন্দরী সহকর্মী সুমাইয়া শিমু। কেউ প্রিয় ছাগল হারিয়ে শোকে মুহ্যমান, আবার কারও বা গরু কেনার টেনশনে মাথা গরম। এ রকমই সব মজার ঘটনা নিয়ে সাত পর্বের রেডিও চকলেট ঈদ স্পেশাল।লাবুস লুঙ্গিদেশ টিভিতে ঈদের দিন রাত নয়টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক লাবুস লুঙ্গি। লিখেছেন দেবাশীষ হাওলাদার ও পরিচালনা করেছেন তানিম রহমান। এতে অভিনয় করেছেন সজল, বিন্দু, জাকির হোসেন প্রমুখ।লাবুস ছোটবেলা থেকেই একসঙ্গে দুটি লুঙ্গি পরে! কারণ কী, তা লাবুস নিজেও জানে না। কেউ জানতে চাইলে বলে, তার ভালো লাগে। কিন্তু সাইলু ও ডাবলুর তা ভালো লাগে না। চিরপ্রতিপক্ষ সাইলু লাবুসের সহপাঠী ছিল এবং ডাবলু সাইলুর চ্যালা। তারা সারাক্ষণ লাবুসের পেছনে লেগে থাকে। চোর গেল ভূত এলদেশ টিভিতে রোববার রাত নয়টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক চোর গেল ভূত এল। লিখেছেন লিটু সাখাওয়াত। শহীদুজ্জামান সেলিম পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন তিনি নিজে, ঈশিতা, শর্মিলী আহমেদ প্রমুখ।মা, স্ত্রী আর ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে সুখের সংসার মিজানের। একটা তিনতলা বাসার দ্বিতীয় তলায় থাকে। মিজানের স্ত্রী কিছুতেই এ বাসায় থাকতে চায় না। কিন্তু মিজান তাতে রাজি নয়। শেষ পর্যন্ত মিজানের স্ত্রী ফন্দি আঁটে একটা। বলে, এ বাড়িতে ভূতের আছর আছে। শুরু হয় তাদের নানান ফন্দি-ফিকির, ভূত দেখানোর নাটক। কিন্তু মিজান এতে ভয় না পেয়ে উল্টো ওঝা আনে, সাধু আনে। একটি মৃত্যুর স্বপ্নদেশ টিভিতে সোমবার রাত নয়টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক একটি মৃত্যুর স্বপ্ন।লেখা ও পরিচালনায় অনিমেষ আইচ। অভিনয় করেছেন সিমলা, আহমেদ রুবেল প্রমুখ।মুস্তাক আর মিলার প্রেমের বিয়ের বয়স আট বছর। বিয়ের তিন বছরের মাথায় বিবাহবিচ্ছেদের চিন্তা মাথায় আসে তাদের। মিলাকে ভীষণ অত্যাচার করে মুস্তাক। ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হওয়া মিলা মুস্তাককে খুন করার সিদ্ধান্ত নেয়। একদিন গভীর রাতে বিষ মেশানো খাবার খেয়ে কাঁপতে কাঁপতে পড়ে যায় মুস্তাক। নিথর মৃতদেহ নিয়ে কী করবে মিলা?