দেশ টিভি ও মাছরাঙা টিভিতে আজ ‘বর্ণমেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আর চট্টগ্রামে দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া স্কুলমাঠ) প্রাঙ্গণে প্রথম আলো আয়োজন করেছে ‘বর্ণমেলা’। মেলা শুরু হবে সকাল নয়টায়। সবার জন্য উন্মুক্ত এই মেলায় থাকবে অনেক কিছু। গান, গল্প বলা, ছড়াপাঠ, বর্ণ জাদুঘর, বর্ণ প্রদর্শনী, হাতেখড়ি, ছবি আঁকার প্রতিযোগিতা, সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা, ভাষা আন্দোলনের ওপর আলোকচিত্র প্রদর্শনী, পাপেট শো, মাপেট শো, সিসিমপুরের জনপ্রিয় চরিত্রদের সঙ্গে সাক্ষাৎ, মূকাভিনয়, নাটকসহ নানা কিছু থাকছে। মেলা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ঢাকার আয়োজনটি সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি দেখাবে দেশ টিভি আর চট্টগ্রামের আয়োজনটি বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখাবে মাছরাঙা টিভি।