দেশ টিভিতে ‘ওয়ার ক্রাইমস ফাইল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের নিয়ে তথ্যচিত্র ‘ওয়ার ক্রাইমস ফাইল’ এবার দেখানো হবে দেশ টিভিতে। প্রযোজনা করেছেন গীতা সায়গল আর পরিচালক হাওয়ার্ড ব্র্যাডবার্ন। ১৯৯৫ সালে তথ্যচিত্রটি ব্রিটিশ টেলিভিশনে প্রচারিত হয়। যুদ্ধপরাধী চৌধুরী মঈনুদ্দিন, আবু সাঈদ ও লুৎফর রহমানকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। তাঁরা সবাই ১৯৭১ সালে জামায়াতে ইসলামী এবং আলবদরের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের জনগণকে হত্যা করেন। তাদের সেসব অপরাধের সাক্ষ্যপ্রমাণ এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ডেভিড বার্গম্যান। আলোচিত এই তথ্যচিত্রটি এবার দেখানো হবে দেশ টিভিতে, ১৪ ডিসেম্বর রাত পৌনে ১০টায়।