দেশ টিভিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের জন্য ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন প্রাঙ্গণে বিটল্স ব্যান্ডের জর্জ হ্যারিসন ও ভারতীয় কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশংকর আয়োজন করেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, রবিশংকর, বিলি প্রেস্টন, লিয়ন রাসেল, রিঙ্গো স্টারসহ আরও অনেকে। দেশ টিভিতে ‘ট্রিবিউট টু দ্য লিজেন্ড’ অনুষ্ঠানে এবার থাকছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের সেই সব কালজয়ী কিছু গান। গান করবেন শাহেদ, মেহ্রীন, সুমন ও ইমরান। প্রযোজনা করেছেন আলমগীর হোসেন। প্রচারিত হবে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায়।