দেশ টিভিতে ‘তারুণ্য ৫২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যকে বরাবরই প্রাধান্য দিয়ে আসছে দেশ টিভি। সে প্রক্রিয়ায় এবার দেশ টিভিতে শুরু হচ্ছে বছরব্যাপী কার্যক্রম। দেশ টিভি সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে শুরু হচ্ছে বছরব্যাপী কার্যক্রম ‘তারুণ্য ৫২’। ২০১২ সালে প্রতি সপ্তাহে একজন করে তরুণ নির্মাতা কিংবা তরুণ নাট্যকারের নাটক দেখানো হবে দেশ টিভিতে। ৫২ সপ্তাহে এক বছর। আর তাই এই প্রকল্পের শিরোনাম ‘তারুণ্য ৫২’। তরুণ নির্মাতাদের উত্সাহিত করার জন্যই মূলত এ কার্যক্রম।