দেশ টিভির কার্যালয়ের ফটকে বোমা বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজারের সাংবাদিক সেলিনা পারভীন সড়কের কর্ণফুলী মিডিয়া পয়েন্টে বোমা বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণে ভবনের নিচ তলার কাঁচের দরজা ভেঙ্গে টুকরো টুকরো যায়। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। র্যা-৩ এর পরিচালক লে. কর্নেল রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ সন্ধ্যার পরে কয়েকজন যুবক ওই ভবনের পাশে মোটরসাইকেল রেখে ঘোরাঘুরি করেছে। এদের মধ্যেই কেউ বোমা ছুঁড়ে মেরেছে। বোমা তৈরিতে পাথরের টুকরা ও সাইকেলের ছোট বল ব্যবহার করা হয়েছে। নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করা হয়েছে।পুলিশ, র্যা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ওই ভবনে কর্ণফুলী মিডিয়াভুক্ত দেশ টিভি, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক দিনের শেষের কার্যালয় অবস্থিত।