দেশ থেকে মেধাপাচার বন্ধের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের কাছে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশ থেকে মেধাপাচার বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন।রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে প্রকৌশলীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি বলেন, ‘গ্রামবাংলার সহজ-সরল মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের সহযোগিতা ও পরশ তাদের জীবন-মান বদলে দিতে পারে। কারণ উন্নয়ন কর্মকাণ্ডের সকল পর্যায়ে আপনাদের অবদান রাখার সুযোগ রয়েছে।’এ প্রসঙ্গে তিনি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে অনেক মেধাবী ছাত্রের দেশে ফিরে না আসার কথা ক্ষোভের সঙ্গে উল্লে¬খ করে বলেন, ‘আমাদের দেশ থেকে উচ্চশিক্ষা লাভের জন্য অনেকেই ইউরোপ, আমেরিকা যাচ্ছেন। পরিতাপের বিষয় উচ্চশিক্ষা গ্রহণ শেষে অনেকেই দেশে ফেরেন না। ফলে দেশ মেধাশূন্য হয়ে যেতে পারে।’জিল্লুর রহমান দেশ ও জনগণের কল্যাণে অধিকতর অবদান রাখার জন্য নতুন ডিগ্রিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিদেশের সাথে সাথে দেশের জনগণকেও সেবা দিন। দেশে উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করুন এবং তা টিকিয়ে রাখুন।’সমাবর্তনে ২০০২-০৩ থেকে ২০০৭-০৮ পর্যন্ত ছয়টি শিক্ষাবর্ষে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।এতে ২০০৩-০৪ থেকে ২০০৭-০৮ পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষে সংশ্লি¬ষ্ট বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী যথাক্রমে ফারহানা আশরাফ, আসিফ ইসলাম খান, সানিয়া রহমান, সুপর্ণ বড়ুয়া ও ফরহাদ ইসলাম রাষ্ট্রপতির কাছ থেকে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক গ্রহণ করেন।এ ছাড়া ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত এই চার বছরের জন্য যথাক্রমে ফাহমিদা ফেরদৌস, এ কে এম বশিরুল, এম এ আমিন খান চৌধুরী ও আবদুল¬াহ আদনান রশিদ স্বর্ণপদক গ্রহণ করেন।অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান সমাবর্তন বক্তৃতা করেন। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ ছাড়া বুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান বক্তৃতা করেন। বাসস।