দেশ দুই ভাগ হয়ে গেছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশ আজ দুই ভাগে বিভাজন হয়ে গেছে। এরই প্রতিচ্ছবি প্রশাসনের সর্বত্র। আজ রোববার রাজধানীতে শহীদ আসাদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সময় যতই এগিয়ে আসছে ততই যুদ্ধাপরাধী চক্রের ষড়যন্ত্র বাড়ছে। আলোচনা সভায় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।