দেশ নাটকের ‘অরক্ষিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলমুখ নাটকের ১০ মাসের মাথায় দেশ নাটক মঞ্চে আনছে আরেকটি নতুন নাটক। নাম অরক্ষিতা। মহাভারতের শুক্রাচার্যের মৃতসঞ্জীবনী মন্ত্র হারানো উপাখ্যানের অন্বিষ্ট-সম্পর্কিত দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে নাটকটি। বর্তমান বিশ্বের সাংস্কৃতিক আগ্রাসনের নানা চিত্র উঠে এসেছে নাটকের গল্পে। এখানে শুক্রাচার্যের চরিত্রে অভিনয় করেছেন দিলীপ চক্রবর্তী।নাটকটির নির্দেশনা দিয়েছেন ইশরাত নিশাত। তিনি বলেন, ‘নাটকের গল্পে একটা সরল সৌন্দর্য রয়েছে। চার মাস ধরে নাটকটির মহড়া হচ্ছে। কয়েকজন নতুন শিল্পী কাজ করছেন এই নাটকে।’তিনি জানান, আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অরক্ষিতা নাটকের কারিগরি প্রদর্শনী হবে। একই মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ২ মার্চ সন্ধ্যায়।