দেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বারবার বলে আসছি, দেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে আইনশৃঙ্খলা ও আইনের শাসন বলে কিছু নেই।’ তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় রহস্যজনকভাবে খুন হয়েছেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী মেহেরুন রুনি। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় সাগর-রুনি দম্পতি খুন হন বলে পুলিশ জানিয়েছে। এই দম্পতির খুনের খবর পাওয়ার পরপরই আজ সকালে ঘটনাস্থলে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, মেহেরুন রুনি তাঁর এলাকার মেয়ে। তাঁদের উভয়ের বাড়িই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায়।