দেশ ভূমিদস্যুদের কাছে বন্ধক দেওয়া হয়নি: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, দুর্বৃত্তদের তৈরি করা দুর্যোগ থেকে দেশবাসীকে রক্ষা করা এখন সরকারের প্রধান কাজ। দেশ ও ঢাকা শহরের ভাগ্য ভূমিদস্যুদের কাছে বন্ধক দেওয়া হয়নি। আজ বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে সমন্বিত দুর্যোগ-ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গৃহায়ণ প্রতিমন্ত্রী বলেন, প্রবল বা মাঝারি নয়, হালকা বৃষ্টি হলেই রাজধানীর অনেক এলাকা ডুবে যায়। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পর্যন্ত তাঁদের কার্যালয় থেকে বাইরে বের হতে পারেন না। তিনি বলেন, রাজধানীর জলাশয়গুলো দখল করে ভরাট করার ফলেই এ ধরনের অবস্থার সৃষ্টি হচ্ছে। আর ভূমিদস্যুরা জলাশয়গুলো দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছে ‘টাকা দিয়ে জলাশয় ভরাট করুন’।সিডিএমপি আয়োজিত অনুষ্ঠানে এবারের মূল স্লোগান হচ্ছে, ‘আমাদের শহর আমরাই গড়বো, দুর্যোগ সহনশীল নগর গড়বো’। সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় মানুষের মৃত্যু ও ট্রেনে আগুন দেওয়া প্রসঙ্গে মান্নান খান বলেন, বিরোধীদলীয় নেতা দুর্নীতিবাজ দুই ছেলেকে রক্ষা করতে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম আবদুল্লাহ।