দেশকে এগিয়ে নিতে হবে সমৃদ্ধির পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকিত দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে সমৃদ্ধির পথে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে এই আহ্বান জানানো হয়।প্রীতি সমাবেশে মন্ত্রী, সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামরিক-বেসামরিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, লেখক, শিল্পী, সাহিত্যিকেরা অংশ নেন। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীটি সাধারণ দর্শকদের জন্য বিকেল সাড়ে চারটায় বন্ধ হয়ে গেলেও অতিথিদের জন্য তা খোলা থাকে। তাঁরা প্রদর্শনী ঘুরে দেখেন।অনুষ্ঠানে মন্ত্রীদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ভূমিমন্ত্রী রেজাউল করিম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, চিফ হুইপ আব্দুস শহীদ, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ আরও অনেকে। সাংসদদের মধ্যে ছিলেন তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, রেজা আলী, মোস্তফা ফারুক মোহম্মদ, আসাদুজ্জামান নূর ও সারাহ্ বেগম কবরী।বিএনপির নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।আরও ছিলেন সিপিবির মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান, প্রবীণ নেতা অজয় রায়, পঙ্কজ ভট্টাচার্য এবং আইনজীবী আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদসহ অনেকে।বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, বিচারপতি তাফাজ্জাল ইসলাম, জাতীয় অধ্যাপক এম আর খান, প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ এ সিদ্দিকী, সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, গীতিআরা সাফিয়া চৌধুরী, লেখক সৈয়দ আবুল মকসুদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, আবেদ খান, মুহাম্মদ জাহাঙ্গীর, মতিউর রহমান চৌধুরী, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।ব্যবসায়ী নেতাদের মধ্যে এ কে আজাদ, আনিসুল হক, আবদুল হক প্রমুখ।শিল্পীদের মধ্যে ছিলেন সুধীন দাশ, মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আফজাল, আফসানা মিমি, রোকেয়া প্রাচী, জয়া, তিশা, মোস্তফা সরয়ার ফারুকী, ইমন, নিরব, সজল প্রমুখ।এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংসদ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পী, অভিনেতাসহ ছিলেন অনেকেই।সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয় রেজওয়ানা চৌধুরী বন্যা, পাপিয়া সারোয়ার, সাদি মহম্মদ, ফাহিম হোসেন চৌধুরী, লিলি ইসলাম, বুলবুল ইসলাম, অদিতি মহসিন, মহিউজ্জামান চৌধুরী, আজিজুর রহমান ও অনিমা রায়ের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।পরে মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বক্তব্য দেন। এ সময় প্রামাণ্যচিত্র ও টিভি বিজ্ঞাপন দেখানো হয় এবং শিল্পীরা ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’ গানটি গেয়ে শোনান এবং সেন্টার ফর এশিয়ান থিয়েটারের শিল্পীরা উটপাখি নাটিকা পরিবেশন করেন।লতিফুর রহমান বলেন, প্রতিদিন ৫৩ লাখ পাঠক এখন প্রথম আলো পড়েন। মতিউর রহমানের নেতৃত্বে একদল দক্ষ, নির্ভীক সাংবাদিক কাজ করছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা তরুণ ছিলাম। স্বাধীনতার ৪০ বছর পেরিয়েছে। দেশে অনেক সমস্যা আছে। কিন্তু অনেক সমস্যার পরও আমরা সফল হবই। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়তে পারবই।’প্রথম আলো সম্পাদক আলোকিত দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘২০১১ সালের ৪ নভেম্বর প্রথম আলো ছাপা হয়েছে পাঁচ লাখ তিন হাজার। বাংলাদেশের কোনো পত্রিকার এই রেকর্ড নেই। পাঠক চেয়েছিলেন বলেই আমরা এত দূর আসতে পেরেছি।’প্রথম আলোর নতুন প্রচারাভিযানের প্রতিপাদ্য সম্পর্কে মতিউর রহমান বলেন, ‘অন্যায়-অনিয়ম দেখলে চুপ করে থাকলে চলবে না। উটপাখি নিয়ে একটি প্রবাদ আছে, উটপাখি ঝড় দেখলে মাথা গুঁজে থাকে। আমরাও কি অন্যায় দেখলে মাথা গুঁজে থাকব? আমাদের ইতিহাস তা বলে না। তাই সময় এসেছে দুর্নীতি, অপশাসন, অনিয়ম, অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।’