দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের রূপকল্প অনুযায়ী ২০২১ সালের মধ্যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও গ্রামীণ অর্থনীতি জোরদারে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষকদরদি সরকার হিসেবে আমরা চাষিদের কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করব।’ আজ সোমবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগের নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। খবর বাসস।কৃষক লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি মির্জা আবদুল জলিল ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন।গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্য সরকারের ‘একটি বাড়ি-একটি খামার’ কর্মসূচির বিষয়ে তাঁদের প্রতি সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি কৃষকদের পণ্য বাজারজাতকরণের স্বার্থে সংগঠনটির সারা দেশের নেতা ও কর্মীদের তাঁদের নিজ নিজ এলাকায় সমবায় গঠনের আহ্বান জানান।প্রাকৃতিক দুর্যোগকালীন চাহিদা মেটাতে খাদ্যশস্য মজুদের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, সরকার এরই মধ্যে খাদ্যশস্যের মজুদ বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার আরও খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে।ক্ষমতাসীন আওয়ামী লীগকে কৃষকবান্ধব দল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কৃষকেরা কিছু পান। আওয়ামী লীগ যখন দেশ শাসন করে তখন তাঁরা সার, কৃষি উপকরণ, ভর্তুকি ও প্রচুর বাজেট পান। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে কৃষকেরা কিছুই পান না। তিনি বলেন, বিএনপির শাসনামলে সারের দাবিতে কৃষকদের মরতে হয়েছে। বিএনপি সরকারের আমলে ১৮ জন কৃষক নিহত হওয়ার কথা উল্লে¬খ করেন তিনি।দেশের কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে সার পৌঁছে যায় কৃষকের কাছে এবং কৃষকদের কৃষি উপকরণ খোঁজার প্রয়োজন হয় না। তিনি বলেন, সরকার এ মৌসুমে তিন-তিনবার সারের মূল্য কমিয়েছে এবং সেচের জন্য গ্রাম এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করেছে।বর্তমান বিদ্যুত্সংকটের কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে সেচের জন্য সরকারকে গ্রামে প্রতিদিন এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করতে হচ্ছে। এর ফলে নগরবাসী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাচ্ছে। শিগগিরই পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিএনপি তাদের শাসনামলে একে খাদ্যঘাটতির দেশে পরিণত করেছিল। বিএনপির অপশাসন ও দুর্নীতির তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দলটির সমর্থক ও তত্কালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে হাজার হাজার কোটি টাকা জমিয়েছে।