দেশকে ভালোবাসো মায়ের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু পুঁথিগত বিদ্যা নয়, সাফল্য পেতে হলে বড় বড় মনীষীর বই পড়তে হবে। সমাজে ভালো-মন্দ দুটিই থাকবে। তবে ভালোটাকে বেছে নেওয়ার যুদ্ধে তোমাদেরই এগিয়ে আসতে হবে। আর দেশকে ভালোবাসো মায়ের মতো করে। প্রথম আলো ও টেলিটকের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি, কুষ্টিয়া ও সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রতি এসব আহ্বান জানান। ঝালকাঠি: সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মো. আককাস সিকদার। এরপর মাদক, দুর্নীতি ও ইভ টিজিংকে ‘না’ বলার শপথবাক্য পাঠ করান সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন। বক্তৃতা পর্বে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘প্রথম আলো তোমাদের যে উৎসাহ দিচ্ছে, তা সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে।’ সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমীন বলেন, ‘অসংগতি দূর করে তোমরাই নতুন সমাজ গড়তে পারবে বলে আমি বিশ্বাস করি।’ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম বলেন, ‘তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’ শিক্ষার্থী তানজিলা আজিজ বলে, ‘আমরা দেশকে ভালোবাসি, দেশের কল্যাণে জ্বলে উঠতে চাই।’ অনুষ্ঠানে বক্তৃতার মাঝে মাঝে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার সদস্য মনির হোসেন, মানিক আচার্য্য, মুন্নি আক্তার, কৃতী শিক্ষার্থী আরিফা সুলতানা, চৈতি বড়াল, মনীষা রায়, সুদীপ পাল ও মো. শামীম হোসাইন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেন অতিথিরা।কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে সকাল ১০টায় মাদক ও মুখস্থকে ‘না’ বলার শপথের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও লালন গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, ‘শুধু ভালো ফল মেধার লক্ষণ নয়। তোমরা গুণ ও মেধা দিয়ে প্রতিষ্ঠিত হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ বলেন, ‘তোমাদের মেধার স্বাক্ষর আরও ছড়িয়ে দাও।’ টেলিটকের কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, পরিশ্রম ও অধ্যয়নের এখনই সময়। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান তাঁর বক্তব্যে বলেন, ‘সমাজে পিছিয়ে থাকাদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমরা অগ্রণী ভূমিকা রাখবে। তোমরা বাংলাদেশের জন্য জিপিএ-৫ বয়ে আনবে।’ সবশেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। কৃতী শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বলে, ‘নারীরা এখনো সমাজে অত্যাচারের শিকার হচ্ছেন। আমাদের মেধা দিয়ে তাঁদের পাশে দাঁড়াব।’ সাতক্ষীরা: সকাল সাড়ে ১০টায় বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার পাশাপাশি মাদক ও যা কিছু খারাপ সেগুলোকে ‘না’ বলার শপথবাক্য পাঠ করানো হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুকুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ-আল-মামুন, তালা বি দে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ রফি, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান, টেলিটকের সমন্বয়কারী মো. আক্তারুজ্জামান, প্রথম আলোর খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, তানভীর আহমেদ, ইমতিয়াজ আহমেদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। সাতক্ষীরা বন্ধুসভার সদস্য বরুণ ব্যানার্জির সঞ্চালনায় বন্ধুসভার সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর আগে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আজ ৩০ আগস্ট শুক্রবারকক্সবাজারস্থান: কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রসময়: বেলা দুইটা ৩০ মিনিটটাঙ্গাইলস্থান: ভাসানী হলসময়: সকাল নয়টা ৩০ মিনিটআগামীকাল ৩১ আগস্ট শনিবারময়মনসিংহস্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তনসময়: সকাল নয়টা এবং বেলা দুইটাঝিনাইদহস্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তনসময়: সকাল ১০টাগাইবান্ধাস্থান: জেলা পরিষদ মিলনায়তন গাইবান্ধাসময়: সকাল নয়টা