দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে সরকার: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি মীমাংসিত বিষয় নিয়ে এ ধরনের সংকট তৈরি অনভিপ্রেত। তিনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আজ সোমবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।গতকাল হরতালে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ।