দেশজুড়ে শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস
গত কয়েক দিনের ধারা অব্যাহত রেখে আজ শুক্রবারও সারা দেশে বইছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে আছে ঘন কুয়াশা। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আর সারা দেশের মধ্যে শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন ৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপত্রামা রেকর্ড করা হয়েছে। আজ ও কাল শনিবার সারা দেশে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এরপর থেকে স্বাভাবিক শীত বহাল হবে। আজ সকাল নয়টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, মাদারীপুর, সীতাকুণ্ড, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এ ছাড়া মৃদু মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাবে খুলনা, বরিশাল, পটুয়াখালীর খেপুপাড়া, সন্দ্বীপ, কুমিল্লা, ফেনী এবং ঢাকার বিভিন্ন অংশে। তবে সারা দেশের আবহাওয়াই শুষ্ক থাকবে। মাঝারি থেকে হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকবে রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট ও নদী অববাহিকা অঞ্চলগুলো।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে চট্টগ্রামে ১০.২, রাজশাহীতে ৬.৯, রংপুরে ৭.৬, খুলনায় ১০, বরিশালে ৯.২ ও সিলেটে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও শৈত্যপ্রবাহে জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হতদরিদ্র মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তর সকাল নয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আমাদের নড়াইল প্রতিনিধি জানান, জেলায় আজ তাপমাত্রা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। যানবাহনগুলো দিনের বেলায়ও বাতি জ্বালিয়ে চলাচল করেছে। তীব্র শীতের পাশাপাশি রাতে বৃষ্টির মতো শিশির পড়ে। এতে ছিন্নমূল, ভাসমান ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সঞ্জিত্ কুমার সাহা জানান, গত কয়েক দিনে প্রায় শতাধিক শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি