দেশবাসী আর ‘দিনবদল’ নয়, চায় সরকার বদল: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ এখন আর দিনবদল চায় না, চায় সরকার বদল। তিনি আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এই সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু তারা গত দেড় বছরে কোনো ভালো কাজ করেনি। তাই আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, ‘এখনো আপনাদের হাতে কিছু সময় অবশিষ্ট আছে, এর মধ্যে দেশের জন্য ভালো কিছু করলে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।’বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে প্রহসনে পরিণত করেছে। তত্ত্বাবধায়ক সরকার বিচার বিভাগ নিয়ে যা করেছিল, মহাজোট সরকার তারই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে।টি এইচ খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।