দেশবাসী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের আমির ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ভারত-রাশিয়াসহ যে দেশই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থাকুক না কেন; কেউই তাঁকে ক্ষমতায় রাখতে পারবে না। দেশবাসী তাঁকে ও তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আজ শুক্রবার বাদ জুমা শিক্ষানীতি ও নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আয়োজিত সমাবেশে আমিনী এসব কথা বলেন।আমিনী আগামী ৪ এপ্রিলের হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানান।