দেশব্যাপী আবারও মৃদু ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে আজ বুধবার ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল তিন দশমিক নয়। আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর ভূ-কম্পন জরিপকেন্দ্র থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চাঁদপুর অঞ্চলে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩৩ মিনিট ভূমিকম্পটি ১৮ দশমিক ৯৪ সেকেন্ডে স্থায়ী হয়।—বাসস