দেশান্তরী হবেন হ্যালি বেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি এবার বেজায় চটেছেন পাপারাজ্জিদের ওপর। তাঁর অভিযোগ, শুধু তাঁকেই নয়, মেয়ে নাহলাকেও হেনস্তা করছে পাপারাজ্জিরা। এই ক্ষোভে দেশান্তরী হওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন হ্যালি বেরি। ব্যক্তিগত জীবন নির্ঝঞ্ঝাটে কাটানোর পক্ষে ফ্রান্সে কড়া আইন থাকায় সেখানেই বসবাস করতে চাইছেন ৪৫ বছর বয়সী এই তারকা।এ প্রসঙ্গে হ্যালি বেরির উদ্ধৃতি দিয়ে শোবিজস্পাই জানিয়েছে, ‘একজন কিংবা দুজন নয়, অন্তত ২০ থেকে ৩০ জন আলোকচিত্রী আমার বাড়ির পাশে ঝোপের ভেতর লুকিয়ে থাকছেন। তাঁদের একটাই উদ্দেশ্য, আমার ও নাহলার ছবি তোলা। শুধু তা-ই নয়, তাঁরা রীতিমতো শোরগোলও পাকাচ্ছেন। আমাদের বাড়ির খুব কাছেই এই শোরগোল একদমই সহ্য করতে পারছি না আমি ও নাহলা।’হ্যালি আরও বলেছেন, ‘আমার কথা ভেবে এ অভিযোগ করছি না। আমি প্রাপ্ত বয়স্ক, আমার জানা আছে, এসব কীভাবে সামাল দিতে হয়। কিন্তু কোনো শিশুকে হেনস্তা করার অধিকার কারও থাকতে পারে না। এটা খুবই অন্যায়।’সম্প্রতি ফ্রান্সে বসবাসের জন্য অনুমতি চেয়েছেন হ্যালি। কারণ সেখানে প্রাইভেসি-সংক্রান্ত আইন খুবই কড়া। অবশ্য সেখানে বসবাসের অনুমতি পাননি এই ‘বন্ড গার্ল’। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ফ্রান্সে প্রাইভেসি-সংক্রান্ত আইনের কড়াকড়ির কারণেই সেখানে যেতে চাই আমি। পরিবারের সঙ্গে একান্তে সাধারণ মানুষের মতো জীবনযাপন করার বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’