দেশি ‘বিনোদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ২৩ মার্চ দর্শকের সামনে আবির্ভূত হচ্ছে এজেন্ট বিনোদ। অ্যাকশন-স্পাই ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলী খান। সঙ্গে আছেন বাস্তবের নায়িকা কারিনা কাপুর। তাই দর্শক বলতে গেলে চাতক পাখির মতোই চেয়ে আছেন ওই এজেন্ট বিনোদ-এর অপেক্ষায়। তবে কেউ কেউ দাবি করছেন, জেমস বন্ডের সঙ্গে মিল আছে এজেন্ট বিনোদের। সব শুনে সাইফের জবাব, ‘যে দর্শকই আসবেন ছবিটি দেখতে, প্রথম দেখাতেই বুঝবেন এজেন্ট বিনোদ পুরোপুরি দেশি। জেমস বন্ডের সঙ্গে মিল খুঁজে পাওয়ার কোনো কারণই নেই!’ আইএএনএস।