দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। মানুষ নিরাপদ বোধ করছে। আর এর প্রমাণ এবার দুর্গাপূজায় চার হাজার অতিরিক্ত মণ্ডপ হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা করতে পারেন, তাই ৩৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ রোববার পূজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।হাসান মাহমুদ খন্দকার আরও বলেন, সারা দেশে ২৬ হাজার মণ্ডপে পূজা হবে। আর সেগুলোর নিরাপত্তা দেবে পুলিশ। এবার তিন ভাগে পূজার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পূজার আগে, পূজা চলাকালে ও প্রতিমা বিসর্জনের সময়। নাটোরে উপজেলা চেয়ারম্যানের হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাটোরে ঘটনায় পুলিশের কোনো অবহেলা থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দলের লোক বলে কেউ ছাড় পাবে না।