দেশে আয়কর ও মূসকদাতাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে আয়কর ও মূসকদাতাদের সংখ্যা বৃদ্ধির তাগিদ দিয়েছেন। অর্থমন্ত্রী জানান, দেশে প্রায় সাড়ে ছয় লাখ মূসক ও প্রায় তিরিশ লাখ আয়কর দাতা রয়েছে। মুহিত মূসকদাতার সংখ্যা সাড়ে ছয় লাখ থেকে তিরিশ লাখ ও আয়কর দাতাদের সংখ্যা তিরিশ লাখ থেকে চল্লিশ লাখে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।তিনি আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘মূল্য সংযোজন কর আইন পরিবর্তন ও বাংলাদেশ কাস্টমস ট্যারিফ যৌক্তিকীকরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।অর্থমন্ত্রী এক হিসাবে বলেন, দেশে মোট জনসংখ্যার ২৫ শতাংশ মধ্যবিত্ত। সেই হিসাবে তাদের পরিমাণ চার কোটি। এই চার কোটি মানুষের মাত্র ১০ শতাংশ আয়কর দেয়, এটা খুবই দুঃখের কথা। এই বিশাল জনগোষ্ঠীকে আয়করের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব অনেক বৃদ্ধি পেত।অর্থমন্ত্রী বলেন, দেশে মূসকের বেশির ভাগই আমদানিনির্ভর। দেশের এই আমদানি-নির্ভরতা কমানোর জন্য দেশীয় শিল্পের প্রসার প্রয়োজন।