দেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তি ২৮৭১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা দুই হাজার ৮৭১ জন। এইডস রোগীর সংখ্যা এক হাজার ২০৪ জন।বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলন চলছে। মন্ত্রী জানান, ২০১২ সালে নতুন এইচআইভি সংক্রামিত ব্যক্তির সংখ্যা ৩৩৮ জন। চলতি বছর নতুন করে শনাক্ত হওয়া এইডস রোগীর সংখ্যা ১০৩ জন। আর এ বছর এইডসের কারণে মারা গেছে ৬৫ জন।